1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে কাউন্সিলর গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বিস্ফোরক মামলায়  পৌরসভার কাউন্সিলর  ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মো:আনিসুজ্জামান খোকনকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ।

শনিবার (১০ ইং ফেব্রুয়ারি) রাতে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে এএসআই সালাহউদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পৌর সদরের নয়াপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনিসুজ্জামান খোকন (৪০) তাতীহাটি নয়াপাড়া গ্রামের মৃত আরশাফ আলী মেম্বারের ছেলে ও শ্রীবরদী পৌরসভার ২ নং ওয়ার্ডের ৩ বারের  নির্বাচিত কাউন্সিলর।

শ্রীবরদী পৌর বিএনপির পক্ষ থেকে  সভাপতি মো: ফজলুল হক চৌধুরী অকুল সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউন্সিলর খোকনের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।

ওসি কাইয়ুম খান সিদ্দিকী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক কাউন্সিলর খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিস্ফোরক মামলায় আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com