1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচনে ৩২ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্ব বৃহৎ আর্থিক সমবায় সমিতি শেরপুরের ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিভিন্ন পদের বিপরীতে ৩২প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করছেন।

রবিবার (১১ফেব্রুয়ারি) সকাল ১০থেকে বিকেল ৫টার মধ্যে সমিতির নিজস্ব্য কার্যালয় থেকে এসব মনোনয়ন পত্র বিক্রয় করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি ও উপজেলা সমবায় কার্যালয় সুত্রে জানা গেছে, ঘোষিত তফসীল মোতাবেক রবিবার ছিল মনোনয়ন পত্র বিক্রির নির্ধারিত দিন। এ দিনে বিভিন্ন পদের বিপরীতে ৩২জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র ক্রয় করেন।

৩২ প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে মেহেদী হাসান হালিম, সালেহ আহম্মেদ, নাজমুল হক, ভাইস চেয়ারম্যান পদে জাফর ইকবাল, মাসুদুর রহমান, সেক্রেটারি পদে আলহাজ্ব হারুন উর রশিদ, নুরে আলম, আরিফুল ইসলাম, ট্রেজারার পদে মেহেদী হাসান মামুন, মাসুদুর রহমান, ফেরদৌসী বেগম বিউটি, ডিরেক্টর পদে ক-অঞ্চলে ৬জন, খ-অঞ্চলে ২ জন, গ-অঞ্চলে- ৬জন, ঘ-অঞ্চলে ২জন এবং ঙ-অঞ্চলে ৫জন। মনোনয়ন পত্র জমা হবে আগামী ১৩ফেব্রুয়ারি। যাচাই-বাছাই হবে ১৪ফেব্রুয়ারি, প্রত্যাহার ২৮ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্ধ ২৯ফেব্রুয়ারি এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯মার্চ আদর্শ রিসোর্ট সেন্টার, শালচুড়ায়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে বিরতীহীন ভাবে। নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কাজ করছে বলে জানান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনুজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com