1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিলেন খন্দকার ফারুক আহমেদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা দিলেন খন্দকার ফারুক আহমেদ। তিনি সাবেক এমপি মরহুম খন্দকার মোহাম্মদ খুররম এর ছোট ভাই ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।
গত  সোমবার রাতে শহরের পালকি মার্কেটের নিজ ব্যবসায়ী কার্য্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষনা দেন।
এ সময় তিনি বলেন, খন্দকার মোহাম্মদ খুররম একজন সফল এমপি ছিলেন। তিনি শেরপুর-৩ আসনে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফলে জনগণের কাছে তিনি হয়ে ওঠেছেন ব্যাপক জনপ্রিয়। আমি রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে এই নেতার মৃত্যুর পর তার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন ও শ্রীবরদী উপজেলাকে সবচেয়ে উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবার প্রার্থী হয়েছি।
তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবত গণসংযোগ করে আসছি। যেখানে যাই সেখানেই মানুষ মরহুম খন্দকার মোহাম্মদ খুররমের ছোট ভাই হিসেবে আমাকে সাহস দিচ্ছেন। সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আশা করি এবার বিপুল ভোটে বিজয়ী হবো।
আমি বিজয়ী হলে উপজেলার কোনো রাস্তাই কাঁচা থাকবেনা। এমপি ও মন্ত্রীদের সাথে যোগাযোগ করে এ উপজেলার যোগাযোগ, চিকিৎসা ব্যবস্থা ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন করে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো।
এ সময় জেলা ও উপজেলার কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com