
বান্দরবান : বান্দরবানে রুমা উপজেলায় বিভিন্ন সম্প্রদায়ের ওপর বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কর্তৃক নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি ও অপহরণের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামবাসীরা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রুমা বাজারে ব্রিজ সংলগ্ন এলাকা সচেতন নাগরিক সমাজ-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে রুমা বাজার থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ব্রিজে এসে শেষ হয়। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন গ্রাম থেকে আসা বিভিন্ন সম্প্রদায়ে অর্ধশতাধিক নারী-পুরুষ।
এসময় বক্তরা বলেন, কেএনএফ মাথা চাড়া দেওয়া পর থেকে এই রুমা উপজেলাতে শৃঙ্খলা থেকে অশান্তি বিরাজ করছে। নিরীহ মানুষজনের ওপর প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজিসহ সমাজের অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। যার কারণের পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। গতকাল কেএনএফ সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ার এক নিরীহ গ্রামবাসীকে গুলি করেছে। এভাবে চলতে দেওয়া যাবে না। এর একটা সমাধান না হলে আগামীতে দুর্বার আন্দোলনে যাবার হুশিয়ারি দেন বক্তারা।
তারা বলেন, আমরা চাই সকল জাতিকে নিয়ে শান্তিভাবে বসবাস করতে। কারোর উপর জোর জুলুম দিয়ে বসবাস করতে নয়। তাই পাহাড়েরও রুমা উপজেলাতে শান্তি ফিরিয়ে আনতে কেএনএফ বিরুদ্ধে রুখে দাঁড়ানো সময়ে দাবি।
মানববন্ধনে রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, ২নং সদর ইউপি চেয়ারম্যান শৈবং মারমা, ১নং পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামংমারমা ওয়েলফেয়ারের সভাপতি উথোয়াইচিং মারমা,সচেতন নাগরিক যুব সমাজের প্রতিনিধি অংচোওয়ং মারমাসহ এলাকা কারবারি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রুমা সদর ইউনিয়নের রিঝুক পাড়ায় উহ্লাচিং মারমা নামে এক যুবককে কেএনএফ কর্তৃক গুলি করে হত্যা চেষ্টা অভিযোগ ওঠেছে। গুলিবিদ্ধ ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তাকে হত্যার চেষ্টা ও সাধারণ জনগণ ওপর নির্যাতনের প্রতিবাদে আজ বুধবার “জাগো সচেতন সমাজ” ব্যানারে এই মানববন্ধন করেছে রুমা গ্রামবাসী।