1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে ছেলের হাতুরি পেটায় পিতা খুন

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতুরীর আঘাতে পিতা আবুল কালাম খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার রাণীশিমুল ইউনিয়নে ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৫৫) ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে মো. সাজিদ (২৭) কে আটক করেছেন শ্রীবরদী থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছেলে সাজিদ ও পিতা আবুল কালাম ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে বসবাস করেন। পারিবারিক বিষয় নিয়া ছেলে সাজিদের সাথে পিতা আবুল কালামের মনোমালিন্য চলে আসছিল। বৃহস্পতিবার রাতে ছেলে সাজিদ পিতা আবুল কালামকে লোহার হাতুরী দিয়ে মাথায় পরপর কয়েকটি আঘাত করলে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন সাজিদকে আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজিদকে আটক করে থানায় নিয়ে আসেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় নিহতের ছেলে জাহিদ হাসান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামী সাজিদকে শুক্রবার দুপুরে আদালতে এবং লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com