1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত আহত দুই

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার তেঁতুলতলা এলাকায় শেরপুর-ঝিনাইগাতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম ওই উপজেলার জুলহাস উদ্দিনের ছেলে। আহতরা হলেন- মাদরাসা শিক্ষক আবদুল কাদের (৪৫) ও অটোরিকশা চালক বিল্লাল হোসেন। তাদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল আটটার দিকে তেঁতুলতলা এলাকায় অটোরিকশা ও পানভর্তি একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জুলহাস উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন চালকসহ এক যাত্রী। পরে ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com