1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

না ফেরার দেশে শেরপুর জেলা ছাত্রলীগ নেতা মতিন

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় ছাত্র নেতা ও শেরপুর জেলা গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সদস্য মোঃ মতিউর রহমান মতিন, নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ২.৩০মিনিটের সময় পৌর ঈদগাহ মাঠে শ্রমিক নেতা মোঃ মজিবুর রহমানের ছেলে শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা গার্মেন্টস ব্যবসায়ীর মালিক সমিতির সদস্য মতিউর রহমান মতিন এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের নেতা মতিন এর জানাজা নামাজে অংশগ্রহণ করেছিলেন শেরপুর সদর-১আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি।

এসময় মুঠোফোনের মাধ্যমে জানাজা নামাজের সময় সাবেক ছাত্রলীগ নেতা মতিন এর বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক প্রকাশ করেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।

উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির রুমান,পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, মতিনের পরিবারের সকল আত্মীয়-স্বজনসসহ বিভিন্ন দলের জেলা ও উপজেলা পর্যায়ে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলার সাংবাদিক সমাজ,হাজার হাজার মানুষ সাবেক ছাত্রলীগ নেতার রুহের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য উপস্থিত থেকে জানাজা নামাজ সম্পন্ন করেছেন এবং মতিনের জন্য দোয়া করেন আল্লাহ তায়ালা যেন ওকে জান্নাতুল ফেরদৌস দান করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com