1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুর : শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলায় পৃথক সময়ে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পৌণে চারটার দিকে গজনি পর্যটন কেন্দ্রে বাস চাপায় আইসক্রিম বিক্রেতা আমের আলী (৩৫) ও নন্নী ব্র্যাক অফিস মোড়ে ইকোপার্ক পর্যটন কেন্দ্রে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মোটরসাইকেল চাপায় বাইসাইকেল আরোহী আবু হানিফকে (৬০) আহত করলে শনিবার তিনটার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে একটি দ্রুতগামী বেপরোয়া মোটরসাইকেল বাইসাইকেল আরোহী নন্নী উত্তরবন্দ বাজুপাড়া গ্রামের আবু হানিফকে চাপা দেয়। এসময় আবু হানিফ বাইসাইকেলে রাস্তা পারাপার হচ্ছিলেন। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ও চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি নন্নী ইউনিয়ন পরিষদের জিম্মায় রয়েছে।

অন্যদিকে শনিবার বিকেল পৌণে চারটার দিকে পিকনিকে আসা একটি যাত্রীবাহী বাস গজনি পিকনিক স্পটে কসমেটিক্স মার্কেটের দিকে সাইড করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইসক্রিম বিক্রেতা আমের আলীর উপর উঠিয়ে দেয়। এতে বাস চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান আমের আলী। নিহত আমের আলী উপজেলার বন্ধ ভাটপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে।

এদিকে দুর্ঘটনার পরপরই দায়িত্বরত পুলিশ বাস চালককে আটক ও বাসটিকে জব্দ করেছে।

ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com