1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পর্যটক নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ২ মার্চ, ২০২৪

বান্দরবান : বান্দরবানে রুমা উপজেলা পাহাড়ি উঁচু-নিচু আর আঁকাবাঁকা পথে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আবু সালেহ (৪৫) নামে এক পর্যটক (চালক) নিহত হয়েছে। একই ঘটনায় আজাদ (৩৯) নামে আরও এক বাইক আরোহী আহত হয়েছেন।

গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রুমা-বগালেক সড়কে মুনলাই পাড়া কিছুক্ষণ রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকার মিয়া হোসেনের ছেলে।

সূত্রে জানা যায়, সকালে মটরবাইক যোগে কেরানীহাট বান্দরবান সদর হইয়ে রুমা উপজেলা দুর্গম আঁকাবাঁকা ও উঁচুনিচু পাহাড়ি পথ দিয়ে পর্যটন স্পট বগালেক ঘুরতে যায় তারা। বগালেট পর্যটন স্পট উপভোগ করে ফেরার পথে কিছুক্ষণ রেস্টুরেন্ট সংলগ্ন নামন্তী রাস্তায় মটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বগালেক গামী মালবাহী ট্রাকে সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাইক চালক ও বাইক আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আহতদের রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত বাইক চালক সালেহকে (৪৫) মৃত ঘোষণা করেন।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং আহত ব্যক্তিকে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com