1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কুমিল্লায় স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন স্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ৩ মার্চ, ২০২৪

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সুমাইয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূ। শনিবার (২ মার্চ) সকালে উপজেলার মহিচাইল ইউনিয়নের তেতুইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সুমাইয়া আক্তার ওই গ্রামের প্রবাসী বাবুল মিয়ার মেয়ে। তার স্বামীর বাড়ি বরুড়া উপজেলার মোহাম্মদপুর (লোনা) গ্রামে। তার স্বামী মিজানুর রহমান মালয়েশিয়া প্রবাসী।

নিহতের মা রহিমা বেগম বলেন, পাঁচ মাস আগে মিজানুরের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল তার। সুমাইয়াকে সন্দেহ করে প্রায়ই মোবাইলে খারাপ আচরণ করত মিজান। শনিবার স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস নেয় সুমাইয়া।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com