1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক আটক

  • আপডেট টাইম :: রবিবার, ৩ মার্চ, ২০২৪

বান্দরবান : বান্দরবানে পৌর এলাকা ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রকে জোর করে বলৎকারের অভিযোগে হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনোয়ার (২১) নামে এক মাদ্রাসা শিক্ষকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত শিক্ষক কক্সবাজার রামু জেলা টেক পাড়ার স্থানীয় বাসিন্দা আবদুল মোতালেব এর পুত্র। ভিকটিম ছাত্র বান্দরবান শহরে ইসলামীয়া শিক্ষা কেন্দ্রের নাজেরা বিভাগের আবাসিক ছাত্র বলে জানা গেছে। এই ঘটনায় সাথে জড়িত এক মাদ্রাসা শিক্ষককে রবিবার (৩ মার্চ) তাকে আটক করে পুলিশ।

ভিকটিমের মামা আবুল খায়ের মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার দুলাভাই ভিকটিমের পিতা দিদারুল আলম তাকে সকালে ফোনে মাদ্রাসায় আসতে বলেন এবং তার ছেলে সমস্যার বিষয়ে বর্ণনা দেন। ভিকটিমের ভাষ্যমতে, একাধিকবার জোরপূর্বক বলৎকারের ঘটনা ঘটলেও ভয়ে আতংকে পরিবারের কাছে ওই ব্যাপারে জানায়নি। পরে মাদ্রাসার নিজের সহপাঠীদের বিষয়টি জানালে তারা তাকে পরিবারকে জানানোর জন্য বলে। তারপর সে তার পিতাকে বিষয়টি অবগত করেন।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ভিকটিমের পিতা দিদারুল আলম বলেন, ইতিপূর্বেও এ ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি, আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে সকালে অভিযোগের প্রেক্ষিতে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com