1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে ভূট্টা ক্ষেত কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম :: সোমবার, ৪ মার্চ, ২০২৪
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে খোরশেদ আলমের  ভূট্টা ক্ষেত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার তাঁতীহাটি ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে। এনিয়ে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভূক্তভোগি কৃষক খোরশেদ আলম জানান, শুক্রবার  দিবাগত রাত ২টার দিকে শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠে দেখি দুর্বৃত্তরা আমার বাড়ির পাশে ভূট্টাগাছ কাটতেছে। এসময় আমার ডাক চিৎকারে লোকজন চলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি জানান, একই গ্রামের গফুর মাস্টারের ছেলে আক্রাম হোসেনদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত রাতে আক্রাম, আক্তার, শাহীন, শাহাজাহান গংরা আমার ২০ শতাংশ জমির ভূট্টার ক্ষেত কেটে ফেলেছে। এতে আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।
এ ব্যাপারে  আক্রাম হোসেন ও তার বাবা গফুর মাস্টারের সাথে কথা হলে তারা জানান, ভূট্টা ক্ষেত কাটার ব্যাপারে আমরা কিছুই জানি না। তবে তাদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ আছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com