1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে চান্দের গাড়ি উল্টে নিহত ১ আহত ৩

  • আপডেট টাইম :: সোমবার, ৪ মার্চ, ২০২৪

বান্দরবান : বান্দরবানের রুমা উপজেলায় চান্দের গাড়ি (খোলা জিপ) উল্টে লিংএ খুমি (১৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।

সোমবার (৪ মার্চ) সকালে রুমা সদর ইউনিয়নের নাজেরাট এলাকায় এই দুর্ঘনাটি ঘটে। নিহত নারীর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্যতাই পাড়ার গ্রামে কু হই খুমি এর মেয়ে। আহতরা হলেন- প্রুসা অং মারমা (৫৫), থোয়াই সা মং মারমা (৫৫) ও মংসিং ওয়ং মারমা(২৫)। তারা একই ইউনিয়নের সামাখাল পাড়া বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রুমা উপজেলা সামাখাল পাড়া গ্রামবাসীরা জীপ গাড়ি যোগে রুমা বাজারে উদ্দেশ্যে আসছিলেন। পথে নাজারাট পাড়া এলাকায় পৌছালে চান্দের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশে থাকা দেওয়ালের সাথে ধাক্কা লাগে। এসময় গাড়ি থেকে ছিটকে পড়ে লিংএ খুমি (১৮) নামে এক নারী নিহত হয় এবং এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

স্থানীয়দের বরাত দিয়ে রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা শৈবং জানান, রুমা বাজার থেকে আসার সময় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, চান্দের গাড়ি দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নিহত নারীর লাশ ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ভুক্তভোগীরা যদি মামলা করলে সেটি পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com