1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সড়ক দুর্ঘটনায় আহত নালিতাবাড়ীর ব্যবসায়ী দুলাল মারা গেছেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী শহরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী ও বর্তমান পার্টস ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় আহত দুলাল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) জামালপুরে সড়ক দুর্ঘটনার শিকার হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত এগারোটার দিকে তিনি মারা যান।

সূত্র জানায়, গত বুধবার দুলাল মিয়া নিজের অটোবাইক পার্টসের দোকানের জন্য পার্টস কিনতে সিএনজিযোগে জামালপুর যান। জামালপুর ব্রিজে সিএনজি থেকে নেমে রাস্তা পারাপারের জন্য দাড়িয়ে ছিলেন। এসময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে প্রথমে জামালপুর ও পরে ময়মনিংসহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত এগারোটার দিকে তিনি মারা যান। বাইক চাপায় তার পা ভেঙে যাওয়া ছাড়াও মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছিল বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com