1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

জনগণের আমানতের ভোট নিয়ে এবাদত করতে চান হাজি মোশারফ

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মার্চ, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : জনগণের ভোটকে আমানত হিসেবে নিয়ে এবাদত হিসেবে গ্রহণ করে পাঁচ বছর সেবা করতে চেয়েছেন ঢাকাস্থ এশা প্লাস্টিক প্রোডাক্টস এর চেয়ারম্যান ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারে গণসংযোগ শেষে এক পথসভায় এ কথা বলেন তিনি।

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগকালে তিনি বলেন, জনতাই শক্তি, যদি আমাকে করেন সমর্থন আমি হব জনতার প্রার্থী। আমি কামলা দিতে এসেছি আপনাদের কাছে। আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে একটি বারের জন্য, পাঁচ বছরের জন্য কামলা রাখরেবন। আমি আপনাদের সেবা করব। মহামূল্যবান ভোটখানা যদি আমাকে দেন আমানত হিসেবে, সে ভোট আমি গ্রহণ করে নেব এবাদত হিসেবে।

পাঁচগাঁও বাজারে পথসভা শেষে তিনি নলজোরা বাজারে গণসংযোগ করেন। এর আগে রাজনগর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ভোটারের সঙ্গে সাক্ষাত করে কুশল বিনিময় করেন।

আগামী ১১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন হাজি মোশারফ। এবারের নির্বাচনে যেসব প্রার্থী অংশ নিতে যাচ্ছেন তাদের মধ্যে হাজি মোশারফ ইতিমধ্যেই আলোচনায় এসেছেন বেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com