1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

প্রেমের টানে ফিলিপাইনের তরুণী হবিগঞ্জে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

হবিগঞ্জ: প্রেমের টানে ফিলিপাইন থেকে হবিগঞ্জে ছুটে এসেছেন জুবেলিন বাউতিস্তা নামের এক তরুণী। শুধু তাই নয় নিজের ধর্ম ও নাম পরিবর্তন করে প্রেমিক আশিকুল ইসলাম মিশুকে বিয়ে করেছেন তিনি।

মঙ্গলবার (৫ মার্চ) হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে, নিজের নাম পরিবর্তন করে জান্নাত রহমান রেখেছেন ওই তরুণী।

জুবেলিন বাউতিস্তা ফিলিপাইনের ইসাবেলা সিটির কাউন্সিলর দোস্তাদু কাস্ত্রোর মেয়ে। অপরদিকে, আশিকুল ইসলাম মিশু হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গোবিন্দপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে।

আশিকুল ইসলাম মিশু জানান, কাতারের দোহায় একটি প্রতিষ্ঠানের অভ্যর্থনায় কাজ করেন জুবেলিন বাউতিস্তা। একই শহরে ব্যবসা করেন মিশু। পাঁচ বছর আগে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। ছয় মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

তিনি বলেন, গত মঙ্গলবার আদালতে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে দুজনই কাতারে কর্মস্থলে ফিরে যাব। এ সময় সুন্দর জীবনের কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিশু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com