1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : “নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুম তেপান্তরে মিলিত হয়।

পরে তেপান্তরে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল। এতে আলোচনায় অংশ নেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী’র সভাপতি জোবায়দা খাতুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার সালাহ উদ্দিন আলীম প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন অভিজিৎ সাহা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com