1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ৮শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মার্চ, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাদ মিয়ার দেওয়া ইফতার সামগ্রী পেলো ৮০০ পরিবার।

শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামস্থ আজাদ মিয়ার নিজ বাড়িতে এ সামগ্রী বিতরণ করা হয়।

ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হোসেন আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ¦ আজাদ মিয়া। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ বকুল।

এসময় অন্যান্যের মধ্যে পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনীরুজ্জামান মানিক, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাঈদ দেওয়ান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরাদ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

পরে পোড়াগাঁও ইউনিয়নের ৮০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে তেল, চিনি ছোলা, খেজুর ও মুড়ি বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com