1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে ভারতীয় ১১০ বস্তা চিনিসহ মিনি ট্রাক জব্দ, গোডাউন মালিক আটক

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মার্চ, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে চোরাই পথে নিয়ে আসা ১১০ বস্তা ভারতীয় চিনিসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে পুলিশ। এসময় গোডাউন মালিককেও আটক করা হয়।

গত বৃহস্পতিবার (৮ মার্চ) রাত দুইটার দিকে পৌর শহরের মুন্সিপাড়া মসজিদের পাশের একটি গোডাউন ও মিনি ট্রাক থেকে এসব চিনির বস্তা জব্দ করা হয়। পরে শুক্রবার থানায় মামলা দায়েরের পর আসামীকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি শ্রীবরদী পৌরসভার মুন্সিপাড়া গ্রামে একটি গোডাউনে নামানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় গোডাউন ও মিনি ট্রাক থেকে ৫ কেজির ১১০ বস্তা চিনি এবং পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। একই সাথে আটক করা হয় গোডাউনের মালিক মুন্সীপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে ইমান আলীকে। শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বিষয়টি নিশ্চি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com