1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সাংবাদিক রানা জামিনে কারামুক্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

শেরপুর: দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানার জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে শেরপুরে অ্যাডিশনাল ডেপুটি ম্যাজিস্ট্রেট জেবুন নাহার রানার জামিনের আদেশ দেন। পরে রানা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আইনজীবী সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের সাজাপ্রাপ্ত সাংবাদিক রানার পক্ষে আজ দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খাইরুমের কাছে আপিল দায়ের করেন তার আইনজীবীরা। তিনি সেই আপিল গ্রহণ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহারের আদালতে পাঠান। বিকালে রাষ্ট্রপক্ষের উপস্থিতিতে আপিল গ্রহণ ও জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাংবাদিক রানাকে পরবর্তী তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই আদেশের কপি জেলা কারাগারে পাঠালে তার মুক্তি মেলে।

শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে সাংবাদিক শফিউজ্জামান রানা আবেদন করেন। তিনি ওই আবেদনের রিসিভড কপি চাওয়ায় ক্ষিপ্ত হন ওই ইউএনও। এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে ছয় মাসের জেল দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com