1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে বাসচাপায় শিশু নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বাস চাপায় শুভ নামে এগারো বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) বিকেল পৌণে ছয়টার দিকে উপজেলার নয়াবিল বাজার এলাকায় নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ নয়াবিল গ্রামের আনোয়ার হোসেন ভুট্টু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পৌণে ছয়টার দিকে ‘কিরণ ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস নালিতাবাড়ী থেকে বৈশাখী বাজারের দিকে যাচ্ছিল। এসময় শুভ রাস্তা পারপার হতে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com