1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইদহে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো মায়ের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

ঝিনাইদহ: ঝিনাইদহে ছেলের লাঠির আঘাতে মা নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্যামলী খাতুন কেশবপুর গ্রামের আনিচুর রহমানের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত রতন হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, প্রায়ই নেশাগ্রস্ত রতন টাকা চাওয়াকে কেন্দ্র করে তার মাকে গালমন্দ করে আসছিলেন। বুধবার বিকেলে রতন তার মায়ের কাছে টাকা চান। এ সময় টাকা দিতে অস্বীকার করায় রতন লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে তার মা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে জীবননগর হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, রাতেই অভিযান চালিয়ে ঘাতক ছেলে রতনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com