1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

অন্তঃসত্ত্বা সতিন হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সতীন ১৪ বছর পর গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় অন্তঃসত্ত্বা সতিন হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সতীন আঞ্জুমানারা বেগম ১৪ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

ময়মনসিংহ সদর উপজেলার চরশসা জয় বাংলা বাজার থেকে গত ১৩ মার্চ বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আঞ্জুমানারা বেগম নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মৃত নূরুল আমিন বৈঠার স্ত্রী।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের নূরুল আমিন বৈঠা তার অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রীকে রেখে আঞ্জুমানারা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এরই জেরে আঞ্জুমানারা বেগমের প্ররোচণা ও সহযোগিতায় নূরুল আমিন বৈঠা গত ২০০৫ সালের ৫ এপ্রিল তার অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা দায়েরের পরই স্বামী-স্ত্রী দু’জনেই পালিয়ে যায়। পালিয়ে থাকা অবস্থায় নূরুল আমিন বৈঠা মারা যায়।

পরবর্তীতে আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে বাদীর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০১০ সালের ১৯ এপ্রিল অভিযুক্ত আঞ্জুমানারা বেগমের অনুপস্থিতিতে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মৃত্যুদণ্ড হওয়ার পর আরও প্রায় ১৪ বছর পলাতক থাকার পর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের চরশসা জয় বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আঞ্জুমানারা বেগমকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে নকলা থানায় হস্তান্তরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com