1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় প্রফেসর ও সাংবাদিক পরিচয়ে প্রতিবেশীদের হয়রানীর অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা সরকারি কলেজে কর্মরত সাংবাদিক পরিচয়দানকারী কম্পিউটার কাম মেকানিক্স মনিরুজ্জামান আকন ও তার ভাই মিজান আকনের বিরুদ্ধে প্রতিবেশীদের বিভিন্নভাবে হয়রানি, জমি দখল, হাঁসমুরগী চুরি ও পর নারীর আসক্তের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে রিপন আকন।

৪ মার্চ দুপুরে শরণখোলা উপজেলা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার মঠেরপাড় গ্রামের বাসিন্দা মাস্টার ইয়াকুব আলী আকনের পুত্র মনিরুজ্জামান আকন নিজেকে কলেজের প্রফেসর ও সাংবাদিক পরিচয় দিয়ে তার প্রতিবেশী রিপন আকন, ইকরাম আকন, রাজামিয়া আকন, শহিদ আকন সহ এলাকার অনেকের সাথে তুচ্ছ ঘটনা নিয়া প্রায়ই ঝগড়া বিবাদে লেগে থাকে।

এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি ইকরাম আকনের দুটি হাঁস তাদের বাড়ির পুকুরে গেলে তার একটি জবাই করে খায় বলে অভিযোগ করেন ইকরাম আকন ও রিপন আকন। এ নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি শব-ই-বরাতের রাতে মসজিদে নামাজ শেষে মনিরুজ্জামান আকন ও তার ভাই মিজান আকন ও তার বাবা ইয়াকুব আকনের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি একই এলাকার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন নান্টু মিমাংশ করে দেওয়ার কথা বলেন।

কিন্তু মনিরুজ্জামান ও মিজান মিমাংশায় না গিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে স্থানীয় সোশাল মিডিয়ায় ইকরাম আকনকে মাদক সম্রাট বলে আখ্যায়িত করে। এছাড়া আমার আপন ভাই রাজা মিয়া আকন, চাচাতো ভাই শহিদ আকন, রিপন আকন ও মধু আকনের নামে মনগড়া ভিত্তিহীন অভিযোগ তুলে ধরে।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি আরও জানান, মনিরুজ্জামান আকন ও তার পরিবার অন্যের জমি জবর দখল, গরু-ছাগলের পা পিটিয়ে ভেঙ্গে দেওয়াসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। কয়েক মাস আগে নলবুনিয়া বাজারে মনিরুজ্জামান আকন একটি মেয়েকে ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হয় ও তার ভাই মিজান আকন ৪/৫ মাস আগে খোন্তাকাটা ক্লিনিকে এক নার্সকে ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসীর হাতে আটক ও গণধোলাইয়ের শিকার হয়।

এ ব্যাপারে মনিরুজ্জামান আকন বলেন, নারী সংক্রান্ত বিষয়টি মিথ্যা। ইকরাম আকন ও রিপন আকনের সাথে তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এছাড়া হাঁস সংক্রান্ত বিষয়টি নিয়ে তারা মসজিদ এলাকায় আমার বাবা, ভাইসহ আমাকে অন্যায়ভাবে মারধর করেছে। এ বিষয়টি ঢাকতে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, মনিরুজ্জামান আকনের পরিবারের সাথে রিপন আকন ও ইকরাম আকনের সাথে পারিবারিক ঝামেলা আছে। তাদের পারিবারিক সমস্যা বিভিন্ন সময় সমাধানের চেষ্টা করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com