1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ৬ শতাধিক পরিবারে ইফতার বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার বিতরণ করা হয়েছে।

১৭ মার্চ বিকাল ৩টায় রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে ইফতার বিতরণ করেন প্রধান অতিথি বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, ইমরান হোসেন রাজিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খান।

এ সময় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা আবুল হোসেন নান্টু, ওয়াদুদ আকন, নজরুল ইসলাম আকন, বীর মুক্তযোদ্ধা আবু জাফার জব্বার, তপু বিশ্বাস, বিআরডিবির চেয়ারম্যান ও বাগেরহাট জেলা ছাত্রলীগের সদস্য জিয়াউল হাসান তেনজিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাদশা আলমগীর আলম।

প্রধান অতিথি আলোচনা সভায় উপস্থিত ৬ শতাধিক নারী পুরষের মধ্যে ইফতার বিতরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com