1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে সেনাবাহিনী উদ্যোগে এতিম শিশুদের মাঝে উপহার সমাগ্রী ও খাবার বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বান্দরবান : বান্দরবানের সেনাবাহিনী উদ্যোগে বৌদ্ধ ম্রো অনাথালয়ে এতিম শিশুদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী ও খাবার বিতরণ করেছে সেনা জোন।

রবিবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলায় প্রান্তিলেক শাক্যমিত্র অনাথ আশ্রমের এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রান্তিলেক বৌদ্ধ ম্রো অনাথালয়ে বিহারাধ্যক্ষ শান্তমিত্র মহাথেরো সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেনাজোনের জোনাল স্টাফ ক্যাপ্টেন সাবিত নুর রশীদ।

এসময় প্রান্তিকলেক অনাথ আশ্রমের ৩৫ জন এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, ফাইল, পরনের কাপড় ও খেলাধুলা সামগ্রীসহ একদিনে তিনবেলা খাবার প্রদান করা হয়।

প্রধান অতিথি জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম শুভ জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের শিশুদের জন্য এই সামান্য আয়োজন। দিনটিকে স্মরণীয় রাখতে অসহায় শিশুদের মানসিক আনন্দ প্রদান করবে। তাছাড়া এই শিশুরাই আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তাদেরকে সুষ্ঠু পরিবেশে মানসিক বিকাশের সহায়তা প্রদানের পাশাপাশি সেনা জোনের এই সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়সহ আশ্রমের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com