1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে মাদক বিক্রেতা-সেবীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

শেরপুর : শেরপুরে স্থানীয় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামের আমতলী চৌরাস্তা মোড়ে এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বলাইয়েরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফরোজ আলী,ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম,দুলাল উদ্দিন পীর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী ও আমতলী চৌরাস্তা মোড় এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী মো. চাঁন মিয়া, রফিকুল ইসলাম, জঙ্গলদী গ্রামের আবুল কাশেম, মুনছুর মিয়া, নবিবুল মিয়া, মোশারফ,  রুবেল মিয়া, মামুন মিয়া, লাল চাঁন মিয়া, আব্দুল লতিফসহ বেশকিছু সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা এ এলাকায় হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক দীর্ঘদিন ধরে অবাধে বিক্রয় করে আসছে। বিভিন্ন এলাকা থেকেও মাদকসেবীরা এসে মাদক কিনে নিয়ে যায়। মাদক ব্যবসায়ী ও সেবীদের পদচারণায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। সেইসাথে এলাকার কৃষক পরিবারের স্কুল-কলেজপড়ুয়া সন্তানদের নিয়ে অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন। তাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে দ্রুত গ্রেফতার ও তাদের বিচারের মুখোমুখি করার দাবিতে প্রশাসন বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। ওই তালিকা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

মানববন্ধন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওইসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com