1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

স্বাশিপ নালিতাবাড়ী’র নয়া কমিটি, মুক্তা সভাপতি খোকন সম্পাদক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান (মুক্তা) কে সভাপতি ও তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকনকে সাধারণ সম্পাদক করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর নালিতাবাড়ী উপজেলা শাখা অনুমোদন করা হয়েছে।

গত ৮ মার্চ শুক্রবার উপজেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিল শেষে ১৮ মার্চ সোমবার পূর্র্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত কাউন্সল শেষে জেলা শাখার আহবায়ক সারোয়ার জাহান তপন ও সদস্য সচিব নুরুজ্জামান আকন্দ তপন এ শাখার অনুমোদন করেন।

সোমবার রাতে প্রেসক্লাবে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪ সদস্য বিশিষ্ট স্বাশিপ এর কার্যকরী কমিটির উল্লেখযোগ্য অন্যান্যরা হলেন- অধ্যক্ষ সেকান্দর আলী, সহকারী অধ্যাপক শওকত মোস্তফা দোলন, অধ্যাপক রাজীব সরকার, প্রভাষক তাহমিনা খাতুন প্রমুখ।

নালিতাবাড়ী উপজেলায় বা উপজেলা থেকে বিভিন্ন স্থানে শিক্ষকতা পেশায় কর্মরত বেসরকারী কিন্ডারগার্ডেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বা কলেজ এবং বিশ^বিদ্যালয়ে কর্মরতরা এ সংগঠনের সদস্য হয়েছেন।

গত ৮ মার্চ শুক্রবার অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন। আলোচক হিসেবে স্বাশিপ নেতা কাজী মঞ্জুর মোর্শেদ, সারোয়ার জাহান তপন, নাদিরুজ্জামান, ড. ভাস্কর সেন গুপ্ত, নুরুজ্জামান তপন, যোগেন চন্দ্র রায় বক্তব্য রাখেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com