1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে লক্ষাধিক টাকার নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

শেরপুর : শেরপুরে লক্ষাধিক টাকা মূল্যের নেশা জাতীয় ইনজেকশনসহ আফজাল হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।
সোমবার (১৮ মাচ) রাতে পৌর শহরের নওহাটা এলাকা হতে তাকে আটক করা হয়। আটককৃত আফজাল হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল সোমবার রাতে শেরপুর পৌর শহরের নওহাটা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ২৯৫ বোতল নেশা জাতীয় ইনজেকশনসহ (Buprenorphine Injection I.P. 2ml) আফজাল হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক মূল্য ১ লাখ ৪৭ হাজার ৫ শ টাকা। পরে আফজাল হোসেনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com