1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুর জেলা বিএনপি’র সভাপতিসহ ২৫ নেতাকর্মী জেলহাজতে

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মার্চ, ২০২৪

শেরপুর : শেরপুর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

পুলিশ কর্তৃক দায়েরকৃত বিষ্ফোরক আইনের চারটি মালায় বুধবার (২০ মার্চ) দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়। এর আগে এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বচনের আগে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে শেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামী করে চারটি মামলা দায়ের করে পুলিশ। পরবর্তীতে হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন তারা। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বুধবার শেরপুরের জুডিশিয়াল আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন করেন মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতাকর্মী। আদালত জামিনের আবেদন শুনানী শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com