1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে ডাম্পট্রাক-ইজিবাইক সংঘর্ষে এক চালক নিহত অপর চালক আহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

শেরপুর : শেরপুরে ডাম্পট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শুক্কুর আলী (২৫) নামে এক ডাম্পট্রাক চালক নিহত হয়েছে। আহত হয়েছে ইজিবাইক চালক লুৎফর রহমান।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় জেলার জামালপুর-বকশিগঞ্জ সড়কের চরমোচারিয়া ইউনিয়নের নন্দির বাজার মাঝপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুক্কুর আলী সদর উপজেলার চুনিয়ারচর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

সূত্র জানায়, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে নন্দির বাজার মাঝপাড়া এলাকায় মাহিন্দ্র ট্রাক্টরচালিত ডাম্পট্রাক ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্পট্রাক ও ইজিবাইক চালক দু’জনই গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা উদ্ধার করে উভয়কে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাম্পট্রাক চালক শুক্কুর আলী মারা যায়। পরে গুরুতর আহত ইজিবাইক চালক লুৎফর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বিষয়াট নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com