1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে ছুরিকাঘাতে কৃষক নিহত, অভিযুক্ত গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আব্দুল বারেক (৬০) নামে এক কৃষক ছুরিকাঘাতে খুন হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) উপজেলার গোশাইপুর ইউনিয়নের পশ্চিম বাদে ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক ওই গ্রামের মৃত মিয়ার উদ্দেনের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আবুল কাশেম ওরফে বনারীকে (৫৫) গ্রেফতার করেছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে ফসলের মাঠ থেকে আব্দুল বারেক বাড়ি ফিরছিলেন। এসময় রহস্যজনক কারণে আবুল কাশেম বনারী বারেকের পথ রোধ করে কিছু বুঝে ওঠার আগেই পেটে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুল বারেক। পরে স্থানীয়রা অভিযুক্ত আবুল কাশেম ওরফে বনারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া জানান, হত্যাকা-ে জড়িত অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com