1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে চুরি হওয়া ফ্যানসহ গ্রেফতার ৪

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুররের নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে ৯ টি চুরি হওয়া ফ্যানসহ চারজনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

রবিবার (২৪ মার্চ) ভোররাতে শহরের আড়াই আনী বাজার ও গোল্লারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার গোল্লারপাড় এলাকার মৃত তরিম উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী (৪৮) ও শহরের আড়াইআনী বাজার বোতলভাঙা এলাকার ৩ জন কিশোর।

জানা যায়, সম্প্রতি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে ৯টি সিলিং ফ্যান চুরি হয়। অভিযোগ পেয়ে নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যরা রাতভর অভিযান চালিয়ে ৯টি সিলিং ফ্যান উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ফ্যান চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com