1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ট্রাক্টর চাপায় ব্র্যাক কর্মী নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে বাইসাইকেল আরোহী কিশোরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী ব্র্যাক কর্মী মোস্তাফিজুর রহমান (২৭)।

সোমবার (২৫ মার্চ) সকাল সোয়া দশটার দিকে নালিতাবাড়ি-শেরপুর মহাসড়কের নলজোরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের জামান সরকারের ছেলে। তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এর তিনআনী শাখায় প্রগতি প্রকল্পে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মোস্তাফিজুর রহমান মোটরসাইকেলযোগে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কের নলজোরা বাজার অতিক্রম করে নালিতাবাড়ীর দিকে আসছিলেন। এসময় রং সাইডে আসা বাইসাইকেল আরোহী কিশোরকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। একই সময়ে অন্য পাশে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com