1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আমানতের ভোট ইবাদত হিসেবে নিয়ে ‘কামলা’ দেওয়া ঘোষণা হাজি মোশারফের

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : জনগণের আমানতের ভোট ইবাদত হিসেবে গ্রহণ করে পাঁচ বছর নিজেকে ‘কামলা’ দেওয়ার ঘোষণা দিয়েছেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেন।

শুক্রবার রাতে উপজেলার বাঘবেড় ইউনিয়নের বাঘবেড় আখড়াপাড়ায় জনসংযোগ শেষে এক পথসভায় এ ঘোষণা দেন তিনি।

এসময় তিনি বলেন, আমি সওয়াবের নিয়তে বিভিন্ন মসজিদ-মাদরাসা-এতিমখানায় সহযোগিতা করে আসছি। অসহায়-অসুস্থ থেকে শুরু করে যে কোন প্রয়োজনে যখন যার প্রয়োজন পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা যদি আমাকে উপজেলা চেয়ারম্যান বানান তবে আমার যে সহযোগিতা চলছে তা চলমান থাকবে। পাশাপাশি সরকারী বরাদ্দের সবটুকুই যার যার প্রাপ্য বুঝিয়ে দেব।

তিনি বলেন, আমি কামলা ভালো। একটিবার আপনাদের পবিত্র আমানত ভোট আমাকে দিলে আমি তা ইবাদত হিসেবে গ্রহণ করব। পরবর্তীতে ভালো করলে আমাকে রাখবেন, নয়তো বিদায় করে দেবেন।

এসময় স্থানীয় হাজি লোকমান হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা রেজাউল করিম, শহর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতু, যুবনেতা আশরাফুল, সাবেক ছাত্রনেতা ও স্থানীয় সমাজসেবক ইমরান আহমেদ লাল মিয়া, যুবনেতা তোতা মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com