1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর নদী থেকে মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর ভোগাই নদী থেকে বসির আলী (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার রাত ৯টার দিকে পায়ে হেঁটে নদী পাড় হতে গিয়ে নিখোঁজ হন বসির আলী। তিনি রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গুচ্ছ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, বসির আলী শনিবার রাত ৯টার দিকে মদ্যপ অবস্থায় নাকুগাঁও স্থলবন্দর এলাকা দিয়ে পায়ে হেঁটে ভোগাই নদী পাড় হয়ে নিজ বাড়ি কালাকুমায় ফিরছিলেন। এসময় নদীতে অপরিকল্পিতভাবে উত্তোলিত বালুর গভীর গর্তে ডুবে যান তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধারের জন্য রাতভর নদীতে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে রোববার সকালে থানা পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীর গর্ত থেকে বসিরের মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী এনে উদ্ধার অভিযান চালিয়ে বসির মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, ভোগাই নদী থেকে মরদেহ উদ্ধারের পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে বসিরের মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com