1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ভারতীয় কাপড়সহ চোরাকারবারী গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ভারতীয় ৬ বস্তা থান কাপড়সহ কুরবান আলী (৫৫) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ভারতঘেঁষা পাহাড়ি গ্রাম মায়াঘাসি থেকে তাকে গ্রেফতার করা হয়। কুরবান আলী ওই গ্রামের মৃত রহিম উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ৬ বস্তা ভারতীয় কাপড়সহ চোরাকারবারী কুরবান আলীকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সোয়া লাখ টাকা। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সোমবার জেলহাজতে পাঠানো হয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com