1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় ভাতিজিকে অপহরণ ও ধর্ষণ মামলায় চাচা গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার বাদাগৈড়ে ভাতিজি শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি সাকিবকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ জামালপুর।

গত শনিবার (৩০ মার্চ) সুনামগঞ্জ জেলার তাহিরপুরের শান্তিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিব একই গ্রামের মোজা মিয়ার ছেলে এবং সম্পর্কে ভুক্তভোগী শিশুর চাচা।

জানা গেছে, ভুক্তভোগী নকলা উপজেলার বাদাগৈড় গ্রামের হতদরিদ্র মা হারা কন্যা শিশু। তার পিতা জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করেন। সে সুবাদে ভিকটিম তার চাচার বাড়ি বসবাস করে আসছিল। একপর্যায়ে অভিযুক্ত সাকিব চলতি বছরের গত ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে বাদাগৈড় গ্রামের জনৈক লাল চাঁনের বাড়ির পশ্চিম পাশে বাঁশঝাড়ে নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে আসামী সাকিব জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে শিশুর অপর চাচা উজ্জল বাদি হয়ে ২৯ ফেব্রুয়ারি নকলা থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামী সাকিব দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com