1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম :: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

সরকার আব্দুর রাজ্জাক, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) পৌর শহরের মসজিদে নূরে হাজী ফাউন্ডেশন বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে হাজী ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আলহাজ্ব এম.এ সাত্তার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- ইফতার মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, হাজী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও ইসলামী ব্যাংকের বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক আলহাজ্ব আনোয়ার হোসেন ফুয়াদ, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খাঁন,জামালপুর গোয়েন্দা শাখা-২ ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- প্রথম মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর, নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার, মেরুরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান সিদ্দিক।

অনুষ্ঠান পরিচালনা করেন যথাক্রমে আলহাজ্ব হাসানুজ্জামান পলাশ ও আলহাজ্ব রাসেল মাহমুদ।

ইফতার পূর্ব মুহূর্তে ইসলামী আলোচনা করেন মুফতী মুহিব হাসান ও নূর মসজিদের ইমাম হাফেজ মোঃ বেলাল আহম্মেদ। এ

সময় আলহাজ্ব কারী মোহাম্মদ ইদ্রিস আলী দেশ-জাতির কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com