1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কলসপাড় ইউনিয়নে হাজি মোশারফকে বিজয়ী করার ঘোষণা দিলেন স্থানীয় নেতৃবৃন্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর): আসন্ন নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফকে ১২নং কলসপাড় ইউনিয়নে বিজয়ী করার ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

গত বুধবার (৩ এপ্রিল) রাতে ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সূর্যনগর দাখিল মাদরাসা মাঠে হাজি মোশারফের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় এ ঘোষণা দেওয়া হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম এর সভাপতিত্বে নির্বাচনী এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেন।

অন্যান্যের মাঝে সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদ আলী মেম্বার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, শহর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতু, শ্রমিক নেতা রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল, সদর আলী মেম্বার, বাবর আলী, লালচাঁনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় স্থানীয় নেতৃবৃন্দ হাজি মোশারফের বিভিন্ন প্রশংসামূলক বিষয় উল্লেখ করে আগামী নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কলসপাড় ইউনিয়ন থেকে বিজয়ী করার ঘোষণা দেন।

নির্বাচনী এ সভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com