1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শাড়ি-লুঙ্গি পেলেন পোড়াগাঁওয়ের ৫ শতাধিক হতদরিদ্র

  • আপডেট টাইম :: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : ঈদকে সামনে রেখে শাড়ি ও লুঙ্গি পেল নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের ৫ শতাধিক হতদরিদ্র।

গত শুক্রবার (৫ এপ্রিল) বাদ জুম্মা স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন এর আন্দারুপাড়াস্থ বাসভবন চত্বরে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

মাওলানা জামাল উদ্দিন এর সভাপতিত্বে এসব বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী।

মাওলানা মরহুম আবুল বাশার কল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে যাকাত ফান্ডের অর্থায়নে এ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং, সাধারণ সম্পাদক তোতা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হতদরিদ্রদের মাঝে যাকাতের শাড়ি-লুঙ্গি বিতরণের পর নেতাকর্মীদের মাঝে ঈদ উপলক্ষে পাঞ্জাবি উপহার দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com