1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ৩ শতাধিক হতদরিদ্রের মাঝে শাড়ি-লুঙ্গি উপহার

  • আপডেট টাইম :: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের ৩ শতাধিক হতদরিদ্রের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি সবিতরণ করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) সকালে যোগানিয়া কাচারী এলাকায় নিজ বাড়ি থেকে এসব বিতরণ করেন ঢাকাস্থ বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী সাগর চৌধুরী। শাড়ি ও লুঙ্গি বিতরণ উদ্বোধন করেন সাগর চৌধুরী ও তার মা।

বিতরণের আগে আগতদের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। যা কিছু করেছি তা কষ্ট করে অর্জন করেছি। আমার এ কষ্টের অর্থ থেকে যৎ সামান্য উপহার আপনাদের মাঝে বিতরণ করছি। এতে সবার চাহিদা পূরণ হবে না। যাদের হবে না তারা আমার জন্য দোয়া করবেন, যেন পরবর্তীতে আপনাদের পাশেও থাকতে পারি।

এর আগে গেল শীতে তিনি এলাকার শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন। এছাড়াও বিভিন্ন সময় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে যাচ্ছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com