1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঈদে বাড়ি যেতে বিলম্ব হওয়া নিয়ে ঝগড়া, ফাঁসি দিয়ে স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ঈদে বাড়ি যেতে বিলম্বের কথা বলায় স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছে তারজিনা আক্তার স্মৃতি নামে এক সন্তানের জননী।

আজ বুধবার (১০ এপ্রিল) ভোররাতে উপজেলার জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তারজিনা আক্তার স্মৃতির স্বামী তানজিল আহমেদকে আটক করেছে পুলিশ। সে সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাথী এলাকার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিরাগঞ্জের সদর উপজেলার সাহেদানগড়া এলাকার আবু বক্তব সিদ্দিক মিয়ার কন্যার সাথে বিয়ে হয় একই উপজেলার গুনের গাথী গ্রামোর তানজিল আহমেদের সাথে। দেড় বছর আগে তাদের কোলজুড়ে আসে একটি পুত্র সন্তান।

তানজিন আহমেদ প্রায় দুই বছর আগে ওয়ালটনের সেলস অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। চার মাস আগে নকলায় বদলী হয়ে আসেন তিনি। সেই সুবাদে নকলা পৌরসভাধীন জালালপুর এলাকায় সাবেক পৌর কাউন্সিলর হাবুলের বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য তৈরি হন স্মৃতি। তানজিনেরও ছুটি পেতে রাত ৮টা বেজে যায়। এ কারণে বাসায় গিয়ে তানজিন জানান, ছোট ছেলেকে নিয়ে এতো রাতে যাওয়া ঠিক হবে না। এসময় তিনি সকালে বাড়ি যাওয়ার কথা জানান। এ কথা বলায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায় হাতাহাতিও হয়। পরে ছোট ছেলেকে নিয়ে তানজিল ঘুমিয়ে পড়েন। সেহরি খাওয়ার জন্য উঠে দেখেনস্ত্রী স্মৃতি পাশে নেই। পরে বারান্দায় গিয়ে বারান্দার গ্রিলের সাথে গলায় উড়না পেচানো স্মৃতির মরদেহ ঝুলে আছে। এসময় দ্রুত নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় নিহতের স্বামী তানজিলকে আটক করা হয়েছে। দুই পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com