1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভেদাভেদ না করে ঐক্যবদ্ধ সমর্থন চাইলেন হাজি মোশারফ

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : ভেদাভেদ না করে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সমর্থন চেয়েছেন ২১ মে অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব দুদুর বাড়ির আঙিনায় আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ আহবান জানান।

এসময় তিনি বলেন, আমার কাছে যারা যখন গেছেন, কে কোন দল করেন আমি কখনো দেখিনি। আজ আমি প্রার্থী হয়েছি। আমাকে ভেদাভেদ না করে আপনারা ঐক্যবদ্ধ সমর্থন দিয়ে বিজয়ী করবেন। আমি কথা দিচ্ছি, আপনাদের হক আপনাদের কাছে বুঝিয়ে দেব। এই নালিতাবাড়ী উপজেলা পরিষদ একটি স্মার্ট পরিষদ হিসেবে গড়ে তুলব।

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আজাদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল। অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিক নেতা রেজাউল করিম, যুবনেতা আশরাফুল আলম বক্তব্য রাখেন।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয়দের মাঝে পল্লী চিকিৎসক হারুন ডাক্তার, শিক্ষক মোজাম্মেল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দিপু, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক কাউন্সিলর জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com