1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রহমানিয়া হাফেজিয়া মাদরাসার ৫০ বছর পূর্তি, ‘আল মোবারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী শহরের ঐতিহ্যবাহী প্রাচীনতম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘তারাগঞ্জ মধ্যবাজার রহমানিয়া হাফেজিয়া মাদরাসা’র ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, ওয়াজ মাহফিল ও ‘আল মোবারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মধ্যবাজার মসজিদ গেইট এলাকায় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি।

সকালে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও স্মৃতিচারণ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম অধিবেশন সম্পন্ন হয়। যোহরের নামাজের বিরতির পর আলোচনা সভা ও ‘আল মোবারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন কর হয়।
বিকেল থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য ও প্রাক্তন শিক্ষকদের আলোচনা সভা, প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা পাগরি প্রদান এবং সবশেষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ এর চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, শিল্পপতি ও দানবীর হাজি মোশারফ হোসেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমীন, মুফতি নুরুল ইসলাম, মাওলানা খোরশিদ আলম কাসেমি, আলহাজ¦ আব্দুর রহমান, অধ্যক্ষ মাহমুদ মোস্তফা, হাফেজ ইসমাইল হোসেনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com