1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পবিত্র ভোটের মাধ্যমে নালিতাবাড়ীতে থাকার সুযোগ চাইলেন হাজি মোশারফ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে জনগণের সেবার জন্য নালিতাবাড়ীতে থাকার সুযোগ চাইলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন।

বুধবার (২৪ এপ্রিল) রাতে নালিতাবাড়ী পৌর শহরের বেপারীপাড়া বোতলভাঙা মোড়ে এক নির্বাচনী পথসভায় এ অনুরোধ জানান তিনি।

হাজি মোশারফ তার বক্তব্যে বলেন, গত নির্বাচনের পর আমি হারিয়ে যাইনি। যারা বলেন, নির্বাচনে বিজয়ী হলে আমি ঢাকায় চলে যাব তাদের কথা আপনারা শোনবেন না, এটি ভাউতাবাজি কথা, ওদের কথা আপনারা বিশ^াস করবেন না। গত পাঁচটি বছর ধরে নালিতাবাড়ী থাকার জন্য চেষ্টা করছি। নির্বাচনে বিজয়ী না হয়েও পাঁচটি বছর ধরে আমি আপনাদের পাশে ছিলাম। আপনারা আপনাদের পবিত্র মহামূল্যবান ভোট দিয়ে এই নালিতাবাড়ীতে থাকার ব্যবস্থা করে দেন।

শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপুর সভাপতিত্বে নির্বাচনী এ সভায় অন্যান্যের মধ্যে পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও কাউন্সিলর জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সামাউন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় ওই মহল্লার কয়েকশ নারী-পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com