1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতিতে নিখোঁজের ৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের ছয়দিন পর সেপটিক ট্যাংক থেকে আকলিমা বেগম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ড্যাইনেরপাড় গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকলিমা বেগম ওই গ্রামের রহমতুল্লাহর স্ত্রী। এ ঘটনায় স্বামী রহমতুল্লাহকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে রহমতুল্লাহ ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে আকলিমাকে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়। পরে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে। এরপর রহমতুল্লাহ দ্বিতীয় বিয়ে করে সংসার করছিলেন। একপর্যায়ে রহমতুল্লাহ প্রথম স্ত্রী আকলিমার সঙ্গে আবার সংসার শুরু করেন এবং আকলিমাকে বাবার বাড়িতে রেখে ভরণ-পোষণ দেওয়া শুরু করেন। তবে মাঝে-মধ্যেই আকলিমাকে মারধর করতেন রহমতুল্লাহ। গত ১৯ এপ্রিল রাতে আকলিমাকে ফোন করে তার বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন রহমতুল্লাহ। এরপর থেকেই আকলিমা বেগম ও রহমতুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় গত ২১ এপ্রিল আকলিমার ভাই আবুল হাসেম ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে বৃহস্পতিবার রহমতুল্লাহর বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রহমতুল্লাহর বাড়ির সেপটিক ট্যাংক থেকে আকলিমার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী শহর থেকে রহমতুল্লাহকে আটক করে পুলিশ।

খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার খোরশেদ আলম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল দিদারুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com