1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ১১৯ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ১১৯ বোতল ভারতীয় মদসহ শামিম মিয়া (২৮) ও আল-আমিন (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার সময় আন্ধারুপাড়া-বাতকুচি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী বুরুঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আন্ধারুপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ির আঙিনায় পাচারের উদ্দেশ্যে আনা ভারতীয় ১১৯ বোতল মদ রাখা ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীদের কয়েকজন পালিয়ে গেলেও শামিম ও আল-আমিন এ দুইজন পুলিশের হাতে ধরা পড়ে। পরে মদসহ তাদের নালিতাবাড়ী থানায় আনা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালদের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com