1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে আমৃত্যু সেবা করার সুযোগ চাইলেন হাজি আমিনুল

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মনজুরুল হক, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: আমিনুল ইসলামের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৬ এপ্রিল ) রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামে মতবিনিময় ওই সভা অনুষ্ঠিত হয়।

রাজনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আমিনুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, রাজনগর রহমানিয়া ফাজিল মাদরাসার শিক্ষক ক্বারী ইব্রাহিম আকন্দ , শেরপুর জেলা আওয়ামী যুবলীগ নেতা তাওহিদুজ্জামান রুমান, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ বাদশা, সমাজসেবক রবিউল ইসলাম প্রমুখ।

চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো: আমিনুল ইসলাম উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, উপজেলার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও দোয়া নিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়িয়েছি। কারো দুঃখ-কষ্ট, সমস্যা, বিপদের কথা শুনলে তার পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। ব্যক্তিগত উদ্যোগে করোনাকালীন সময়ে মানবিক সহায়তা দিয়েছি। ধর্মীয় প্রতিষ্ঠানসহ সামাজিক কাজে অংশগ্রহণ করেছি। আমৃত্যু আপনাদের সেবা করতে চাই। সকল মানুষের পাশে থেকে নালিতাবাড়ী উপজেলাকে মডেল এবং স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।

এসময় তিনি সকলের নিকট চেয়ারম্যান প্রার্থী হিসেবে সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com