1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ১ মে, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : নাকুগাঁও স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

এ উপলক্ষে বুধবার সংগঠনটির আয়োজনে নাকুগাঁও স্থলবন্দরে নানা কর্মসূচী পালন করা হয়। সকালে সংগঠনের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপর শ্রমিকরা নিজ নিজ উদ্যোগে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। দুপুরে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা গোপাল চন্দ্র সরকার, নাকুগাঁও আমদানী-রফতানী কারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম জুয়েল, কোষাধ্যক্ষ ছায়েদুল ইসলাম, শ্রমিক নেতা জিলানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা পরিচালনা করেন নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজন মিয়া। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর এলাকা সুসজ্জিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com